বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাসস
প্রেসিডেন্ট বাইডেন তার চিঠিতে বলেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের যৌথ ভিশনে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ।’ ‘দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্বের পরবর্তী অধ্যায় শুরুর এ সময় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জ্বালানিসহ বৈশ্বিক বিষয়গুলোতে কাজ চালিয়ে যাওয়ার জন্য তার প্রশাসনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করতে চাই’ লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মার্কিন প্রেসিডেন্ট তার চিঠিতে লেখেন, ‘স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য, এবং আরও অনেক ক্ষেত্রে কাজ করার আমাদের একটি দীর্ঘ এবং সফল ইতিহাস রয়েছে এবং আমাদের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন দু’দেশের এই সম্পর্কের ভিত্তি।’
রোববার ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিটি পৌঁছে দিয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রেসিডেন্ট বাইডেনের চিঠি : একসঙ্গে কাজ করার প্রত্যয়
প্রকাশিত: ০৪ মে, ২০২৪, ০৩:৪৬ পিএম


সারাবাংলা রিলেটেড নিউজ
চট্টগ্রামে বন্যাকবলিতদের সহায়তায় এগিয়ে এলো সেনাবাহিনী
মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার
কক্সবাজারে বন্যা-পাহাড়ধসে প্রাণহানি ২৪, পানিবন্দি ৪ লাখ মানুষ
বন্যায় তলিয়ে গেছে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র, অন্ধকারে সাজেক
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮
সিলেটে পৌঁছেছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ
ক্যালকুলেটরে হিসাব কষে ঘুষ নেওয়া সেই কর্মকর্তা প্রত্যাহার
তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন সরকারের তিন মন্ত্রী

