দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়েছে এই ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরুর আগে থেকেই প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে দীর্ঘ লাইনে এসে দাঁড়িয়েছেন।
এদিকে ডাকসু নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিন আরো লেখেন, ডাকসু নির্বাচন উপলক্ষে লাইলাতুল ইলেকশনের জননী, ব্যাংক লুটেরা, গুমের মাস্টারমাইন্ড, বিডিআর-শাপলা-জুলাই ম্যাসাকারের প্রধান পরিকল্পনাকারী, বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতাবিরোধী শক্তি খুনি হাসিনা যে কথা বলেনি।
স্ট্যাটাসে তিনি আরো উল্লেখ করেন, ডাকসুর মধ্য দিয়ে ইলেকশনের ট্রেনে উঠে গেল বাংলাদেশ। এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন।


