চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে আলোচনা যেন থামছেই না। ব্যক্তিগত জীবন, বিদেশ সফর কিংবা নানা গুঞ্জন—সব মিলিয়ে প্রায়ই শিরোনামে থাকছেন তিনি। এসব প্রসঙ্গে এবার প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন অভিনেত্রী।
সম্প্রতি একটি ব্র্যান্ডের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন বুবলী।
বুবলী বলেন, ‘এসব বিষয় খুবই ব্যক্তিগত এবং স্পর্শকাতর। শান্ত ও স্বাভাবিক পরিবেশেই এ ধরনের স্পর্শকাতর বিষয়ে কথা বলা উচিত। যেহেতু এগুলো খুব ব্যক্তিগত বিষয়, তাই যখন এসব নিয়ে কথা বলব, তখন সবাইকে সম্মান জানিয়েই বলব।
এদিকে, চিত্রনায়ক শাকিব খানের নাম জড়িয়ে বুবলীর বিদেশ যাত্রা নিয়ে যে আলোচনা চলছে, সে বিষয়ে মন্তব্য করতে গিয়ে বেশ সতর্ক ছিলেন অভিনেত্রী।
তিনি বলেন, প্রতিটি বিষয়েরই একটি সময় ও জায়গা আছে। একটি আনন্দঘন লঞ্চিং অনুষ্ঠানে এমন স্পর্শকাতর প্রসঙ্গ নিয়ে কথা বলা তিনি সমীচীন মনে করেন না।
সবশেষে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বুবলী বলেন, ‘দর্শকদের জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক।


