মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার বর্তমান নেতৃত্ব যদি ‘সঠিক সিদ্ধান্ত’ নেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে রবিবার তিনি বলেন, ‘আমরা তাদের কর্মকাণ্ড দিয়েই সবকিছুর বিচার করব—দেখব তারা কী করে।’
রুবিও আরো বলেন, ‘আমি শুধু এটুকু জানি, যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের হাতে এখনও বহু ধরনের চাপ প্রয়োগের উপায় রয়েছে।’
তিনি আরো বলেন, ‘মাঝখানে তারা প্রকাশ্যে কী বলছে বা অতীতে তারা কী করেছে—সব কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ হলো এখন থেকে তারা কী করে।
ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, ‘এখানে একটু বাস্তবতা মেনে চলতে হবে। বাজারমুখী ব্যবস্থায় যেতে হলে একটি রূপান্তর দরকার, কিন্তু ভেনেজুয়েলায় তো ১৫–১৬ বছর ধরে চাভিজমো ব্যবস্থা চলছে। নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টা না যেতেই এখন সবাই প্রশ্ন করছে, কেন আগামীকালই নির্বাচন ঘোষণা করা হয়নি।


