NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিপুন রায়ের তিন মাসের আগাম জামিন


খবর   প্রকাশিত:  ০৫ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৫ এএম

নিপুন রায়ের তিন মাসের আগাম জামিন

ঢাকা: আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতা-কর্মীদের মারধরের অভিযোগের মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়কে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তাকে তিন মাসের আগাম জামিন দেওয়া হয়েছে। 

আজ সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের দ্বৈত বেঞ্চে হাজির হয়ে জামিন আবেদন করলে হাইকোর্ট তাকে জামিন দেন। 

নিপুনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও এম বদরুদ্দোজা বাদল।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

 

পরে জ্যেষ্ঠ আইনজীবী এম বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, মামলায় হাইকোর্ট নিপুন রায়কে তিন মাসের আগাম জামিন দিয়েছেন। এ সময়ের পর তাঁকে ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এর আগে, কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে গত ২৬ মে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওইদিন যুবদলের একটি মিছিল জিনজিরা ইউনিয়নের ছাটগাঁও এলাকা থেকে সমাবেশ স্থলের দিকে যাচ্ছিল। 

 

মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা আহতও হন। এ দুই দলই পরস্পরকে দায়ী করে।

পরদিন থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, নেতা-কর্মীদের মারধর ও ভাঙচুরের অভিযোগ এনে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এসএম সুমন। মামলায় নিপুণ রায় চৌধুরীসহ দলটির ১০৮ নেতাকর্মীকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরো কয়েকজনকে। 

 

এ মামলায় আগাম জামিন পেতে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে সকালে আদালত প্রাঙ্গণে আসেন নিপুন। পরে আবেদনের শুনানির সময় হুইলচেয়ারে করে আদালতের সামনে হাজির হন তিনি।