NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:২০ এএম

ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩

 

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতদের পরিবার প্রতি ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে রেল।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ওড়িশার বালাসোরের কাছে হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একটি মালগাড়ির। ওই ভয়াবহ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত ২৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 
পরে রাত পৌনে ১০টার দিকে টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এ ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে তিনি মর্মাহত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর সঙ্গে তিনি গোটা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর কথায়, উদ্ধার কাজ চলছে। আহতদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।
 
রেল সূত্রে বলা হচ্ছে, যতদ্রুত সম্ভব বালাসোরে পৌঁছনোর চেষ্টা করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। শনিবার সকালে বালাসোরে পৌঁছবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও। তিনি শুক্রবার রাতে বলেন, ঘটনার বীভৎসতা দেখে শিউরে উঠছি। আহতদের চিকিৎসা ও আটকে পড়াদের উদ্ধার কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সকাল হলেই ওখানে পৌঁছে যাব।