NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

করোনায় দুজনের মৃত্যু, ডেঙ্গুতে ১


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০১:৩১ এএম

করোনায় দুজনের মৃত্যু, ডেঙ্গুতে ১

ঢাকা: রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৫০ জনে।  

এ সময়ের মধ্যে নতুন করে ৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৭১৪ জনে।

 

এদিকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১০১ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ৩৯২ জনে।

সোমবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো পৃথক পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৩৯৫ জন। 
২৪ ঘণ্টায় ১২৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২৮৭টি নমুনা।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।

 

অন্যদিকে রবিবার (৪ জুন মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০১ জনের মধ্যে ৮৭ জন ঢাকার বাসিন্দা। বাকি ১৪ জন ঢাকার বাইরের।