NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সিডনিতে লেডিস ফাস্ট ক্যাম্বেলটাউনের পিঠা উৎসব


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২৬ পিএম

সিডনিতে লেডিস ফাস্ট ক্যাম্বেলটাউনের পিঠা উৎসব

লেডিস ফাস্ট ক্যাম্বেলটাউনের উদ্যোগে এবং আমরা বাংলাদেশি’র সহযোগিতায় সিডনির মিন্টুস্থ রন মুর কমিউনিটি সেন্টারে প্রথমবারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। গত শনিবার সিডনির মিন্টুস্থ রন মুর কমিউনিটি সেন্টারে স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ৯টা চলে এই আয়োজন। প্রতিটি স্টলের নানা পদের পিঠা ও অন্যান্য মুখরোচক খাবার উপস্থিত ভোজন রসিক বাঙালিকে রসনা বিলাসের সুযোগের পাশাপাশি করেছে স্মৃতিকাতর।

নার্গিস খাতুনের সার্বিক তত্ত্বাবধানে সহায়তা করেন মাসুদা মাহবুব চৈতী, ইশরাত জাহান লোটাস, তাসলিমা আহমেদ মুন্নি, খুরশিদা হোসেন সুমি, শাকিলা ঝুমুর, সুমাইয়া খুশবু বাঁধন ও ইয়াসমিন আক্তার টুম্পা। অন্যান্য সহযোগিতায় ছিলেন মুস্তাফা হেলাল, মুহাম্মদ রেজাউল আলম জীবন, মির্জা ইমতিয়াজ বেগ প্রিজম, রাসেল ইসলাম, সৈয়দ মিল্টন, মোহাম্মদ মোশারফ ভুঁইয়া ও খন্দকার নাসির হোসেন রাশেদ।

দুপুর সাড়ে ১২টায় ‘নারীর ক্ষমতায়ন’ শ্লোগান নিয়ে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাউন্সিলর মাসুদ চৌধুরী ও কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ। বিকেল সাড়ে ৩টায় গান ও নাচ পরিবেশন করে শিশুদের সংগঠন কিশলয় কচিকাঁচা। মাগরিবের নামাজের বিরতির পর গান পরিবেশন করেন রুমানা ইয়াসমিন নিপা। সন্ধ্যা ৬টায় স্বাগত ভাষণ দেন ইশরাত জাহান লোটাস ও সুমাইয়া খুশবু বাঁধন।

 

এরপর সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুইজন কাউন্সিলর, স্পনসর ও শুভানুধ্যায়ীদের ক্রেস্ট উপহার দেওয়া হয়। সংগীত পরিবেশন করেন নামিদ ফারহান ও আয়শা কলি। আগামী বছর আরও জাঁকজমকভাবে এই উৎসব আয়োজনের প্রতিশ্রুতি জানিয়ে রাত ৯টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।