NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘পাপী’ হয়ে আসছেন স্নিগ্ধা, সঙ্গী শ্যামল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০১:২৪ এএম

‘পাপী’ হয়ে আসছেন স্নিগ্ধা, সঙ্গী শ্যামল

নবাগত চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। এখনো কোনো সিনেমা মুক্তি না পেলেও সম্প্রতি ক্যারিয়ারের তৃতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমার নাম ‘পাপী’। এটি পরিচালনা করছেন সুলতান মজুমদার।

সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে আছেন টিভি ও ওটিটি পর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার শ্যামলের বিপরীতে কাজ করতে চলেছেন স্নিগ্ধা। নিজের তৃতীয় সিনেমা নিয়ে উচ্ছ্বসিত এ নায়িকা।

স্নিগ্ধা বলেন, ‘সিনেমাটিতে পাপড়ি চরিত্রে অভিনয় করছি। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্পে এটি নির্মিত হবে। পাপড়ি সাহসী একটি মেয়ে। তার একটা অতীত আছে, যা সব সময় যন্ত্রণা দেয়। পাপড়ির জীবনটাই সংগ্রামী। মানুষের প্ররোচনায় একটা সময় খারাপ পথে পা বাড়ায়। গল্প মোড় নেয় ভিন্ন দিকে। বাকিটা জানতে প্রেক্ষাগৃহে যেতে হবে। তবে এতটুকু বলতে পারি গল্প ও চরিত্রে চমক আছে। আশা করছি, শ্যামল ভাইয়ের সঙ্গে আমার প্রথম এবং ক্যারিয়ারের তৃতীয় সিনেমাটি দর্শকরা ইতিবাচকভাবে গ্রহণ করবে। নিজের সেরাটা দিয়ে কাজটি করার চেষ্টা করব।’

জানা গেছে, আগামী ১৫ জুন থেকে লক্ষ্মীপুরের রামগঞ্জে ‘পাপী’ সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা চলবে এর দৃশ্যধারণের কাজ। এতে আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, মাফতুহা জান্নাত জিম প্রমুখ।

উল্লেখ্য, ‘সোনার চর’ সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান স্নিগ্ধা। জাহিদ হোসেন পরিচালিত সিনেমাটিতে স্নিগ্ধার সহশিল্পী জায়েদ খান। এই সিনেমার কাজ শেষ করে একই নির্মাতার মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের ‘সুবর্ণভূমি’ নামের আরেকটি সিনেমায় কাজ করেছেন নায়িকা। এতে তার সহশিল্পী ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। বর্তমানে সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।