NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

হায়দার-মুন্নির গানে জমজমাট বাসা’র সমাবেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২১ এএম

হায়দার-মুন্নির গানে জমজমাট বাসা’র সমাবেশ

বাংলাদেশ এসোসিয়েশন অব স্যান এ্যান্তোনিয়োর (বাসা) উদ্যোগে টেক্সাস স্টেটের স্যান এ্যান্তোনিয়ো সিটিতে অনুষ্ঠিত হলো জমজমাট এক সমাবেশ। ১০ জুন এই সমাবেশের মধ্যমনি ছিলেন বাংলাদেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নি এবং হায়দার হোসেন। 

এ এলাকায় এটিই ছিল এ দু’জনের প্রথম উপস্থিতি, তাই কমিউনিটির সকল বয়সী মানুষের সমাগমে পুরো আয়োজনটি জমে উঠেছিল। বাসা'র কর্মকর্তা এ এস এম ফেরদৌস এর আয়োজনের সফলতায় উচ্চ্বাস প্রকাশ করে বলেন, এমন একটি বিশেষ আয়োজনে সম্পৃক্ত হতে পেরে বাসা'র সকলেই অভিভূত। কারণ, অনুষ্ঠানটি শুধু বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতিকে উপস্থাপনই করেনি, একইসাথে প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সাথে পরিচিত করার ক্ষেত্রেও অন্যতম একটি অবলম্বনে পরিণত হয়েছিল। গান এবং কথার জাদুতে সকলেই আপ্লুত হয়েছেন। পরিবেশিত হয় সব ধরনের সঙ্গীত। জীবন-ঘনিষ্ঠ গানগুলোকে বিপুল করতালিতে অভিনন্দিত করেছেন সকলে। একইসাথে বাংলা সঙ্গীতের সকল ধারায় অত্র অঞ্চলের প্রবাসীদের আন্তরিক আগ্রহের ভূয়সী প্রশংসা করেছেন হায়দার ও মুন্নি। 

উল্লেখ্য, টেক্সাসের এ অঞ্চলে বাংলাদেশিরা কয়েক বছর আগে থেকে বসতি শুরু করেছেন। নানাবিধ কারণে ক্রমেই সে সংখ্যা বাড়ছে। অনেকেই নিজের মেধা ও প্রতিভা গুণে সিটি, স্টেট ও ফেডারেল প্রশাসনে নিজেদের অবস্থান সংহত করেছেন। রাজনীতিতেও সম্পৃক্ততা বাড়ছে। এই আশা জাগানিয়া পরিবেশকে বাঙালি আমেজে মহিমান্বিত রাখতে বাসা’র নানা আয়োজন অপরিসীম ভূমিকা রাখছে বলে এলাকাবাসী মনে করছেন।