NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

শান্তর মতো খেলতে চান মুমিনুল!


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:৫৪ এএম

শান্তর মতো খেলতে চান মুমিনুল!

আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরির দেখা পেয়েছেন দুই টাইগার ক্রিকেটার। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তর সঙ্গে এবার যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হকও। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শান্ত ম্যাজিক ফিগারের পূর্ণ করেছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে এসেও শান্তকে নিয়েই প্রশংসার স্তুতি গেয়েছেন মুমিনুল। বললেন শান্তর মতো ব্যাটিংয়ের ইচ্ছার কথাও।

বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক বলেন, ‘শান্তর ইনিংস দেখলে মনে হয় খেলাটা অনেক ইজি, সবদিক দিয়ে খেলে। আমারও মনে হয় এভাবে খেলি। কিন্তু আমি যেরকম ব্যাটার ওইরকম খেলা একটু কঠিন। দেখতে খুব ভালো লাগে, শান্ত-লিটন দুজনের ব্যাটিংই সুন্দর লাগে। শান্ত খারাপ বলটা বাউন্ডারি না মেরে ছাড়ে না। দুই ইনিংসে সে যেভাবে খেলেছে, আউটস্ট্যান্ডিং। এরকম গরম কন্ডিশনে দুই ইনিংসে একশ করাটা অনেক বড় অ্যাচিভমেন্ট।’

গেল বছরও ব্যাট হাতে খুব একটা ফর্মে ছিলেন না শান্ত। ফলে তাকে একের পর এক সমালোচনা ও ট্রলের শিকার হতে হয়েছে। তবে শান্তকে ভালো করতে টোটকাও দিলেন মুমিনুল, ‘শান্ত ধৈর্য ধরেছে, প্রসেসটা ঠিক রেখেছে নিজের। যেটা করার দরকার ও তা-ই করেছে। এভাবে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে থাকলে সে বড় প্লেয়ার হতে পারবে। ওর এখন রেগুলার পারফর্ম করা দরকার।’

টেস্ট ফরম্যাট নিয়ে নিজের স্বপ্নের প্রসঙ্গ টেনে মুমিনুল বলেন, ‘যখন অধিনায়ক ছিলাম, আমিও স্বপ্ন দেখতাম। আমার স্বপ্ন ছিল টেস্ট ক্রিকেটটাতে উন্নতি করব। আমার কাছে মনে হয় নতুন যারা শিখতেছে, এটা তাদের সবার ভেতর ছড়িয়ে যাচ্ছে। দীপু (শাহাদাত হোসেন দীপু) ঢুকলো, অন্য যারা আছে, নাইন্টিনে খেলছে তাদের সবার ভেতরে ইচ্ছে আছে লাল বলে খেলার। তাদের কেউ শুধুমাত্র সাদা বল খেলতে চায় না। লাল বলে খেলতে হলে প্যাশন ও ড্রিম দেখাতে হবে যে আগামী ৩-৪ বছর পর আপনার টিমকে কোথায় দেখতে চান। নইলে কিন্তু আমাদের টেস্ট দলের বোলিংটা এত ভালো হয় না।’