NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:১৫ এএম

চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গত পাঁচ বছরের মধ্যে ব্লিঙ্কেনই প্রথম উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা যিনি বেইজিং সফরে গেলেন। এই সফরের লক্ষ্য হলো—  সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা দেখা গেছে সেটি প্রশমন করা।

রোববার (১৮ জুন) বেইজিংয়ে এসে পৌঁছান তিনি।

তবে ব্লিঙ্কেনের এ দুই দিনের সফরে বড় ধরনের কোনো সাফল্য আশা করছে না ওয়াশিংটন-বেইজিং কেউই। যদিও দুই দেশই সাম্প্রতিক সময়ে সম্পর্কে স্থিতিশীলতা আনার কথা বলেছে।

ব্লিঙ্কেনের এ সফরটি চার মাস আগে গত ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল। কিন্তু মার্কিন আকাশে চীনের কথিত গোয়েন্দা বেলুন উড়তে দেখা এবং ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সেটি ভূপাতিত করার জেরে সফরটি বাতিল করে দেওয়া হয়।

এ সফরে ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী, জ্যেষ্ঠ কূটনৈতিকের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও একটি বৈঠক হতে পারে তার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্লিঙ্কেনের সফরের পর মার্কিন অর্থমন্ত্রী জানেত ইয়েলেনসহ আরেকমন্ত্রী বেইজিং সফরে আসতে পারেন।