NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

পদ্মা সেতুর ঋণের আরো ৩১৬ কোটি টাকা পরিশোধ


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০১:৫৭ এএম

পদ্মা সেতুর ঋণের আরো ৩১৬ কোটি টাকা পরিশোধ

ঢাকা: পদ্মা সেতুর ঋণের আরো দুই কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। তৃতীয় ও চতুর্থ কিস্তিতে মোট ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করা হয়েছে। 

আজ সোমবার (১৯ জুন) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে সরকারের অর্থ বিভাগের কাছে এই চেক হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মনজুর হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দ্বিতীয় এই চেক হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব ও সাংবাদিকরা।

 

সংশ্লিষ্টরা জানান, গত পাঁচ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা পরিশোধ করা হয়েছে। এ নিয়ে প্রথম বছরে ৬৩২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ১৪২ টাকা পরিশোধ করা হলো।

পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হলেও এই টাকা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এই ঋণের টাকা ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে আগামী ৩৫ বছরে ১ শতাংশ হারে সুদসহ ফেরত দিতে হবে।