NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

দেশের বিভিন্ন খাতে ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৫ এএম

দেশের বিভিন্ন খাতে ভিয়েতনামকে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চুয়ং আজ (মঙ্গলবার) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সাংবাদিকদের ব্রিফ করেন।

এর আগে ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

ভিয়েতনামের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির কথা উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে এটি একটি মাইলফলক। 

ভিয়েতনামের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক, চামড়া ও সিরামিকসহ বিশ্বমানের পণ্য আমদানি করারও আহ্বান জানান।

সাক্ষাৎকালে ভিয়েতনামের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে তার দেশ আগ্রহী।

রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। 

এরআগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস অশ্বারোহী দল ভিয়েতনামের রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।