NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

কানাডায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলছে ঈদ মেলা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২২ এএম

কানাডায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলছে ঈদ মেলা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রবাসীদের কেনাকাটা সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে তিন দিনব্যাপী ঈদ মেলা চলছে।

মেলার প্রথমদিনে ছিল বাহারি রঙের শাড়ি, বিভিন্ন ধরনের পোশাকের স্টল, জুয়েলারিসহ আকর্ষণীয় বিভিন্ন পণ্যের স্টল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী, সাধারণ সম্পাদক শুভ্র দাস শুভ্র, সহ-সভাপতি সাইফুল আলম মিশন, ইকবাল রহমান ও কাজী জুনায়েদসহ অন্যরা।

মেলায় বিভিন্ন ব্যবসায়ীদের ছিল নতুন নতুন কালেকশন। এরমধ্যে নারীদের শাড়ি কাপড় ও সেলোয়ার কামিজের পাশাপাশি ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া ছিল। ছোট বাচ্চাদের জন্যও ছিল নানা ধরনের দেশীয় পোশাক। মেলায় কমিউনিটির অনেকেই কুশল বিনিময় করছেন একে অপরের সঙ্গে।অনেক স্টলেই ক্রেতাদের জন্য উপহারের পাশাপাশি ডিসকাউন্টেরও বিশেষ ব্যবস্থা ছিল।

 

আয়োজকরা জানান, ঈদমেলার মূল লক্ষ্য হচ্ছে প্রবাসীরা যেন মেলা থেকে সবাই তাদের নিজ পছন্দের পোশাকসহ সাজসজ্জার সবকিছুই কিনতে পারে। বাংলাদেশসহ ইন্ডিয়া ও পাকিস্তানের তৈরি পোশাকও মেলায় স্থান পেয়েছে। 

মেলা চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। ঈদ মেলার সার্বিক সহযোগিতায় ছিল রাহাত মাহমুদ, মেহেদী হাসান রনি ও সঞ্জীব কর্মকার। এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে পবিত্র ঈদুল আজহায় কানাডায় নির্দিষ্ট স্থানে কোরবানি দেয়া বাধ্যতামূলক। যদিও কোন কোরবানির পশুর হাটের ব্যবস্থা এখানে নেই।