NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিজের গোপন তথ্য জানালেন কোয়েল


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ এএম

>
নিজের গোপন তথ্য জানালেন কোয়েল

সিনেমার পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা ২২ লাখ, ফেসবুকে ১৩ লাখ, টুইটারে ১৪ লাখ। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় নানা কিছু আপলোড করেন তিনি। কখনও তার ছবির খবর, কখনও মডেলিংয়ের ছবি, কখনও আবার পারিবারিক মুহূর্ত বা ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। 

বৃহস্পতিবার ছিল বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবস। সে উপলক্ষে কোয়েল জানালেন সোশ্যাল মিডিয়া ঘিরে তার কিছু গোপন তথ্য।

কোয়েল জানান, বর্তমানে তার প্রিয় সোশ্যাল মিডিয়া হচ্ছে ইনস্টাগ্রাম। আর ২০১১ সালে তিনি প্রথমবার টুইট করেন। ‘পাগলু’র শুটিংয়ের সময় তার প্রচণ্ড কনজাংটিভাইটিস হয়েছিল। সেটি জানাতেই টুইট করেছিলেন।

তিনি জানান, সবার সঙ্গে যোগাযোগ রাখতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়েন করেছিলেন।  

এছাড়া সবাইকে বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবসের শুভেচ্ছা জানান কোয়েল। দায়িত্ব সহকারে সবাইকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার আবেদন জানান এ নায়িকা।