NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আরও বাচ্চা চাই, যশের কথা শুনে লজ্জায় লাল নুসরাত


খবর   প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৩, ০৬:৫৮ পিএম

আরও বাচ্চা চাই, যশের কথা শুনে লজ্জায় লাল নুসরাত

আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রযোজনা সংস্থা ও প্রথম ছবির ঘোষণা করলেন ওপার বাংলার জনপ্রিয় দম্পতি অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরাত জাহান। 

নিজেদের নতুন শুরুর উপলক্ষ্যে পার্টির আয়োজন করেছিলেন এই জুটি। যেখানে হাজির ছিলেন একঝাঁক তারকা। 

ছেলে ইশান দাশগুপ্তর নামেই যশ-নুসরতের প্রযোজনা সংস্থার নাম। যার কারণে এই প্রতিষ্ঠানকেও নিজের ‘সন্তান’ বলে মন্তব্য করেছেন যশ। 

শুধু তাই নয়, স্ত্রী নুসরাতকে পাশে নিয়ে এই অভিনেতা আরো যেই মন্তব্য করেছেন সেটা শুনে লজ্জায় লাল হয়েছেন অভিনেত্রী নিজেই। 

যশ বললেন, ‘এই প্রযোজন সংস্থাটি আমাদের সন্তান। আর আমরা যেনো এইভাবে ভালোবাসার সঙ্গে আরও বাচ্চা নিতে পারি।’

নায়কের এই মন্তব্য শুনে উপস্থিত অতিথিরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাদ যাননি নুসরাতও। তিনিও হাত দিয়ে লজ্জায় মুখ ঢেকেছেন, হেসেছেন। 

নায়ক-নায়িকা হিসাবে পর্দা কাঁপিয়েছেন দুজনে, এবার প্রযোজকের ভূমিকায় দেখা মিলবে একসঙ্গে। প্রযোজক যশ-নুসরতের প্রথম ছবি ‘মেন্টাল’। যেটি একটি পুলিশ কাহিনি নির্ভর সিনেমা। 

রোহিত শেট্টির ধাঁচে এবার টলিউডে ‘কপ ইউনিভার্স’ তৈরির পরিকল্পনা রয়েছে যশরতের। পরিচালনায় থাকবেন বাবা যাদব। ছবিতে যশ-নুসরত ছাড়াও অভিনয় করবেন সায়ন্তনী ঘোষ। দীর্ঘদিন পর টলিউডে ফিরলেন মুম্বাইয়ের এই বাঙালি অভিনেত্রী। ছবির বাকি কাস্টিং এখনো চূড়ান্ত হয়নি।