NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইতিহাসে ‘সবচেয়ে গরম’ দিন দেখল বিশ্ব


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ০৫:৫০ পিএম

ইতিহাসে ‘সবচেয়ে গরম’ দিন দেখল বিশ্ব

গত কয়েকদিন ধরেই অসহ্যকর গরম পড়েছে পুরো বিশ্বে। গরমের তীব্রতা এতটাই বেশি যে, এতে অনেকে অসুস্থও হয়ে পড়েছেন। আর এরমধ্যে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস সংস্থা ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন (এনসিইপি) জানিয়েছে, গত সোমবার (৩ জুলাই) ইতিহাসে ‘সবচেয়ে গরম’ দিন দেখেছে বিশ্ব।

এদিন বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস। যা ২০১৬ সালের আগস্ট মাসের রেকর্ড ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে।

১৯৭৯ সালে তাপমাত্রা ও আবহাওয়ার খবর রাখতে স্যাটেলাইট মনিটরিং রেকর্ড শুরু হয়। এই রেকর্ডের তথ্য অনুযায়ী, গত ৩ জুলাইয়ের তাপমাত্রা আগের সব দিনের চেয়ে বেশি ছিল। এছাড়া বিশেষজ্ঞদের ধারণা, ১৯ শতকের শেষ দিকে যখন আবহাওয়ার যান্ত্রিক রেকর্ড শুরু হয়— তার পর থেকে ২০২৩ সালের ৩ জুলাই সবচেয়ে উত্তপ্ত দিন ছিল।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তীব্র গরম পড়েছে। চীনের ওপর দিয়ে বইয়ে যাচ্ছে ভয়াবহ তাপ প্রদাহ। দেশটির কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়েছে। অপরদিকে উত্তর আফ্রিকার মানুষ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে দেখেছেন।

এমনকি অ্যান্টার্টিকা, যেখানে বর্তমানে শীতকাল চলছে, সেখানে তাপমাত্রা বেশি প্রত্যক্ষ করা যাচ্ছে।

গ্র্যান্থাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভাইরনমেন্টের জলবায়ু বিজ্ঞানী ফ্রেদ্রিক ওত্তো বলেছেন, ‘এটি এমন একটি মাইলস্টোন যা আমাদের উদযাপন করা উচিত নয়। এটি সাধারণ মানুষ ও ইকো সিস্টেমের জন্য একটি মৃত্যুদণ্ড।’

বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের সঙ্গে ক্রমবর্ধমান  এল নিনো প্যাটার্নের সংমিশ্রনে তাপমাত্রা এতটা বৃদ্ধি পেয়েছে।