NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:১০ পিএম

>
বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫

বন্যায় গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (১ জুলাই) বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ১৭ মে থেকে ১ জুলাই (শুক্রবার) দুপুর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫ জন হয়েছে। বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা ও বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়। এছাড়া বন্যার কারণে নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ হাজার ২০৯ জনে দাঁড়িয়েছে। আর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬২৯ জন। এতে একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৪০৮ জন। এ রোগে কারও মৃত্যু হয়নি।

এছাড়া বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৬৮ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৭ মে থেকে ১ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে পাঁচ, ময়মনসিংহ বিভাগে ৩৩, সিলেট বিভাগে ৫৬ ও ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়।

জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ১ জুলাইয়ের মধ্যে এ জেলায় ২৮ জনের মৃত্যু হয়। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ ও মৌলভীবাজারে মৃত্যু হয়েছে পাঁচজন করে। নেত্রকোনায় ১১ জন ও জামালপুরে মৃত্যু হয়েছে নয়জনের। ময়মনসিংহে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শেরপুরে মারা গেছে সাতজন, কুড়িগ্রাম চারজন ও লালমনিরহাটে একজন মারা গেছেন। টাঙ্গাইলে মৃত্যুবরণ করেছেন একজন।