NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

থাইল্যান্ডে বিমসটেক সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্রসচিব


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৮:৪১ পিএম

থাইল্যান্ডে বিমসটেক সামিটে যোগ দেবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্রসচিব

ঢাকা: আগামী ৩০ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

আজ বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রসচিব বলেন, বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার ঢাকায় এসেছেন। তার সঙ্গে আমার বৈঠক হয়েছে।

বিমসটেকের পরবর্তী সেক্রেটারি জেনারেল হবে ভারত। আর বাংলাদেশ হবে চেয়ারম্যান। সে কারণে আমরা বিমসটেককে শক্তিশালীকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি।

 

তিনি বলেন, বিমসটেকের রোড ও রেলের বাইরে বিদ্যুতের গ্রিড কানেক্টিভিটি বাড়াতে চাই।

এ লক্ষ্যে আমরা কাজ করছি। বিমসটেক বাংলাদেশের ট্রেড বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করছে। আর ভারতের নিরাপত্তা ইস্যুতে সহযোগিতার লক্ষ্যে কাজ করছে। বিমসটেকের দেশগুলোর মধ্যে মানিলন্ডারিং, ড্রাগ ট্রাফিকিং প্রতিরোধে সহযোগিতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।