NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিয়ের পর অভিনয়কে বিদায় জানাবেন পূজা চেরি


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৯:০৫ এএম

বিয়ের পর অভিনয়কে বিদায় জানাবেন পূজা চেরি

বিয়ের পর আর ক্যামেরার সামনে দাঁড়াবেন না বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা জানান পূজা। 

নায়িকা বলেন, ‘আমি বিয়ের ব্যাপারে নিজে কোনো সিদ্ধান্ত নেব না। আমার বাবা-মা যেহেতু আমার অভিভাবক, সুতরাং বিয়ের বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন।’

বিয়ের পর আর ক্যামেরার সামনে দেখা যাবে না মন্তব্য করে পূজা বলেন, ‘আমি যখন বিয়ে করব, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনে আর দেখা যাবে না। সংসার জীবনে মনোযোগী হব, কারণ দুইটা জিনিস একসঙ্গে ম্যানেজ করা যায় না।’

তবে বিয়ের জন্য মিডিয়ার কাউকে পছন্দ না পূজার। তিনি চান মিডিয়ার বাইরেই কাউকে বিয়ে করতে। নায়িকা বলেন, ‘আমি সবসময় বলেছি, মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করব না। আমি চাই যাকে বিয়ে করবো, সে যেন আমাকে ভালোবাসে।'

সবশেষ পূজা বলেন, ‘বিয়ের আগ পর্যন্ত চুটিয়ে কাজ করতে চাই। কারণ এখনই আমি বিয়ে করব না। যখন বিয়ে করার সময় হবে, তখন বিয়ে করে সিনেমাকে বিদায় জানাবো।’