NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ডেঙ্গুতে গেল দুই পুলিশ সদস্যের প্রাণ, আক্রান্ত অর্ধশতাধিক


খবর   প্রকাশিত:  ১৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:২৬ পিএম

ডেঙ্গুতে গেল দুই পুলিশ সদস্যের প্রাণ, আক্রান্ত অর্ধশতাধিক

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সদস্যের ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এছাড়া ডিএমপির আরো অর্ধশতাধিক সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মারা যাওয়া দুই সদস্য হলেন- হাজারীবাগ থানার কনস্টেবল রাসেল শিকদার ও গেন্ডারিয়া থানার কনস্টেবল আয়েশা আক্তার।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত আমাদের দুই পুলিশ সদস্য মারা গেছেন। গত সপ্তাহে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ডিএমপির অর্ধশতাধিক সদস্য রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ডেঙ্গু থেকে বাঁচতে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।