NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

উজরা জেয়া ঢাকায় আসছেন সন্ধ্যায়


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৩:৪০ এএম

উজরা জেয়া ঢাকায় আসছেন সন্ধ্যায়

ঢাকা: মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডারসেক্রেটারি উজরা জেয়া চার দিনের সফরে ঢাকায় আসছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনি ঢাকায় আসবেন। কাল তিনি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল চার দিনের সফরে ঢাকায় আসছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অঞ্জলী কৌরও থাকছেন এই দলে।

 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উজরা জেয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সচিব পদমর্যাদার কর্মকর্তা। ঢাকায় তাঁর মূল বৈঠক হবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও বিভিন্ন বিষয়ে তাঁর বৈঠক হবে।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারে যাবেন।

 

সফর শেষে প্রতিনিধিদলটি শুক্রবার বাংলাদেশ ছাড়বে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, আন্ডারসেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রম ইস্যু, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবপাচার মোকাবেলাসহ অভিন্ন মানবিক উদ্বেগগুলো নিয়ে আলোচনার জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রতিনিধিদলটি ঢাকায় নাগরিক সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ কয়েকজনের সঙ্গে দেখা করবে। প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের জন্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। পররাষ্ট্রসচিবের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় রোহিঙ্গা, মানবপাচার, শ্রম পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, নির্বাচন, বাকস্বাধীনতাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে।

যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদলের সফর নিয়ে রাজনৈতিকসহ বিভিন্ন মহলে আলোচনা আছে। এর অন্যতম বড় কারণ, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

যুক্তরাষ্ট্র গত মে মাসে বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা করে। ওই নীতি অনুযায়ী, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দেওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন। ভিসানীতি ঘোষণার পর দেশটি থেকে এখন পর্যন্ত উচ্চ পর্যায়ের এটিই প্রথম সফর।