NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

ভারতীয় ভিসা আবেদ‌নে নতুন নিয়ম


খবর   প্রকাশিত:  ১৩ অক্টোবর, ২০২৪, ০৬:১০ এএম

ভারতীয় ভিসা আবেদ‌নে নতুন নিয়ম

ঢাকা:  ভিসা পদ্ধতি আরো সহজ করতে এবং আবেদনকারীদের অসুবিধা কমাতে ভিসা আবেদ‌নের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকার ভারতীয় হাইক‌মিশন। এখন থেকে ভারতীয় ভিসা আবেদনের সময় প্রয়োজনে পাসপোর্ট ফেরত নেওয়া যাবে। তবে ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারি তারিখের সাত দিন আগে আইভ্যাকে পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

গতকাল মঙ্গলবার (১১ জুলাই) থে‌কে এই নতুন নিয়ম চালু ক‌রে‌ছে ভারতীয় হাইক‌মিশন।

 

হাইক‌মিশন জানায়, যেসব আবেদনকারী তাদের ভিসা আবেদন হাইকমিশন কর্তৃক প্রক্রিয়াকরণ চলাকালে অন্য কাজে ব্যবহার করতে নিজের পাসপোর্ট ফেরত পেতে চান, তাদের জন্য এখন আইভ্যাকে (ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার) ভিসা আবেদন জমা দেওয়ার সময় পাসপোর্ট ফেরত নেওয়ার সুবিধা থাকবে। ভিসা টোকেনে প্রদর্শিত সম্ভাব্য ডেলিভারির তারিখের সাত দিন আগে আইভ্যাকে তাদের পাসপোর্ট পুনরায় জমা দিতে হবে।

ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করার সময় আবেদনকারীরা এখন আইভ্যাকে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট টাইম স্লট আগে থেকে বেছে নেওয়ার সুযোগও পাবেন। এতে আবেদন জমা দেওয়ার সময় আইভ্যাকে আবেদনকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না।

 

যারা গত ১০ জুলাই পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ এবং সময়বিহীন ভিসা প্রসেসিং ফি অনলাইনে জমা দিয়েছেন, তাদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে আইভ্যাকে ভিসা আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।