NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩৬ এএম

আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২। অবশ্য প্রাথমিকভাবে এই কম্পনের মাত্রা ৭ দশমিক ৪ বলে জানানো হয়েছিল।

এদিকে ভূমিকম্পের পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রোববার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় রোববার ভোরে আলাস্কা উপদ্বীপ অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করে।

ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩২.৬ কিলোমিটার (২০.৩ মাইল) গভীরতায় আঘাত হেনেছে বলেও জানিয়েছে ইউএসজিএস। যদিও প্রাথমিকভাবে ভূমিকম্পের গভীরতা ৯.৩ কিলোমিটার বলে জানানো হয়েছিল। আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দুই সপ্তাহ আগে আলাস্কার অ্যাঙ্কোরেজে একটি মৃদু ভূমিকম্প হয়েছিল। ইউএসজিএস এর তথ্য অনুসারে, আগেই সেই ভূমিকম্পটি শহরের প্রায় ১২ মাইল দক্ষিণে এবং ঈগল নদীর প্রায় দুই মাইল দক্ষিণে রেকর্ড করা হয়েছিল।

অবশ্য ভূমিকম্পের জেরে সেসময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস এর প্রদত্ত ডেটা অনুযায়ী, ভূপৃষ্ঠের ১৭.৫ মাইল গভীরতায় আঘাত হানে ওই ভূমিকম্পটি। এর আগে পশ্চিম উপকূলে আরেকটি ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছিল।

এর আগে ২০২১ সালের জুলাই মাসের শেষের দিকে আলাস্কা উপদ্বীপে ৮.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। স্থানীয় সময় রাত ১০টার পর আঘাত হানা ওই ভূমিম্পের জেরে সেসময়ও সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

তারও আগে ২০২০ সালের অক্টোবর মাসে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এর জেরে সুনামির ঘটনা ঘটে। তবে সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মূলত প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে আলাস্কায় প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। আলাস্কায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ১৯৬৪ সালের মার্চ মাসে। শক্তিশালী সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৯.২।

শক্তিশালী সেই ভূমিকম্প এবং এর জেরে সৃষ্ট সুনামির আঘাতে সেসময় আড়াই শতাধিক মানুষের প্রাণহানি হয়।