NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দেশের উন্নয়নে সেনাবাহিনী কাজ করছে: সেনাপ্রধান


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৫:৪৬ পিএম

দেশের উন্নয়নে সেনাবাহিনী কাজ করছে: সেনাপ্রধান

ঢাকা: সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিজেকে জাতির গর্ব হিসেবে দেখার প্রয়াসে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কাজ করছে। এ ধরনের প্রশংসনীয় ভূমিকা অব্যহত থাকবে। সোমবার (১৭ জুলাই) সকালে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং কাদিরাবাদ সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৩ অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ বলেন, দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্স-এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর 'ফোর্সেস গোল ২০৩০' বাস্তবায়নে সাংগঠনিক কাঠামো অনুযায়ী সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষরটিও সকলকে অবহিত করেন তিনি।

 

অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, বিএমটিএফের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, সেনাবাহিনী অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. মাহারুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, বাংলাদেশ চা বোর্ডের এনডিসি মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম, বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ইফতেখার আনিস, কাজান্ট ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং ব্রিগেডিয়ার জেনারেল মো.  মুনিরুজ্জামান এবং কোর অব ইঞ্জিনিয়ার্সের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ এবং সকল ইউনিট অধিনায়কগণ অংশগ্রহণ করেন। এসময় সেনাবাহিনী প্রধান বৃক্ষরোপনে অংশগ্রহণ করেন।