NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পোশাক ছাড়াই বিজয়ের ফটোশুট, ইন্টারনেট তোলপাড়!


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪২ এএম

>
পোশাক ছাড়াই বিজয়ের ফটোশুট, ইন্টারনেট তোলপাড়!

ভারতের তেলুগু সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা। তবে তেলেগুর গণ্ডি ছাড়িয়ে তিনি গোটা ভারত এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন। তার ‘অর্জুন রেড্ডি’ কিংবা ‘গীত গোবিন্দম’ সিনেমাগুলো বিপুল দর্শকের মন জয় করেছে।

এবার বিজয় আসছেন ‘লাইগার’ নিয়ে। এর মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। সিনেমাটি ঘিরে দর্শকের মাঝে আগ্রহ তুঙ্গে। তবে এবার সেই আগ্রহ নতুন মাত্রা পেলো।

সিনেমাটির প্রচারে নতুন ফটোশুট করেছেন বিজয়। যেখানে তিনি কোনো পোশাক ছাড়াই ক্যামেরাবন্দি হয়েছেন। সোজা কথায়- নগ্ন হয়ে ফটোশুট করেছেন। কেবল একগুচ্ছ গোলাপ দিয়ে শরীরের বিশেষ অঙ্গ ঢেকেছেন অভিনেতা।

ছবিটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে বিজয় লিখেছেন, ‘এই সিনেমাটি আমার সবকিছু নিয়ে নিয়েছে। অভিনয়ের দিক থেকে, মানসিকভাবে, শারীরিকভাবে আমার সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র।’

বিজয়ের এই ছবি মুহূর্তেই ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। কেবল তার ইনস্টা অ্যাকাউন্টে ৪ ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাকশন পড়েছে ১১ লাখের বেশি। এছাড়া আরও বিভিন্ন পেজ-গ্রুপে ছবিটি নিয়ে আলোচনার ঝড় বইছে।

উল্লেখ্য, ‘লাইগার’ পরিচালনা করেছেন পুরী জগন্নাথ। এতে বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে ও মাইক টাইসন প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছেন করন জোহর।