NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

নিউইয়র্কে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৬:৫৫ এএম

নিউইয়র্কে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে ২২ জুলাই সন্ধ্যায় ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। 

এ কর্মসূচির প্রেক্ষাপট উপস্থাপনকালে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘গত ১৫ বছর বাংলাদেশের মানুষ শেখ হাসিনার সরকারের কাছ থেকে যে বেনিফিট পেয়েছে, তার পরিপ্রেক্ষিতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে স্বাগত জানাবে। সে তাগিদেই আমরা আজ শান্তির শোভাযাত্রা করছি।’ 

ড. সিদ্দিক বলেন, ‘দেশ ও বিদেশে অনেকে অশান্তি তৈরির ষড়যন্ত্র চালাচ্ছে, নির্বাচন বানচালের অভিপ্রায়ে নানা কথা বলছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সৈনিকেরা কখনোই শান্তি নস্যাতের সুযোগ দেবে না।’

 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন এবং মহিউদ্দিন দেওয়ানের সম্মিলিত পরিচালনায় র‌্যালিতে বক্তব্য প্রদানকালে সহ-সভাপতি শামসউদ্দিন আজাদ বলেন, ‘পদযাত্রার নামে বিএনপি আগুন সন্ত্রাসে লিপ্ত হয়েছে। মুজিব সৈনিকদের চোখ-কান খোলা রাখতে হবে।’ 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী বলেন, ‘আমরা যে শান্তির পতাকাবাহী একটি সংগঠনের কর্মী তা প্রমাণিত হয় ছাত্রলীগের শিক্ষা, শান্তি, প্রগতির স্লোগানেই। আমরা সকলেও এটাও জানি যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তিতে জুলিও কুড়ি পদক পেয়েছিলেন। তাই বাংলাদেশে বারবার শান্তি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলেই। 

তিনি আরও বলেন, বাংলাদেশে বারবার শান্তি বিঘ্নিত হয়েছে পেছনের দরজা দিয়ে রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় আরোহনকারীদের দ্বারা। আজ আমরা বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের এই শান্তি সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের ১৭ কোটি মানুষ দীর্ঘ সাড়ে ১৪ বছর যাবত শান্তিতে বসবাস করছে। বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। যারা বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। তাই আমরা বলতে চাই, ১৭ কোটি মানুষ আর অশান্তি দেখতে চায় না। প্রবাসীরাও শান্তি চায়, তারা মাতৃভূমিতে অশান্তির দাবানল জ্বেলে উঠুক তা দেখতে চায় না।

এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য দেন কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, খোরশেদ খন্দকার, মহিলা নেত্রী মমতাজ শাহনাজ, যুবলীগম নেতা সেবুল মিয়া, আওয়ামী লীগের মাসুদুর রহমান, শাহীন আজমল, কাজী আজিজুল হক খোকন, সুবল দেবনাথ প্রমুখ। শোভাযাত্রায় ছিলেন বীর মুক্তিযোদ্ধারাও।