NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:২৮ এএম

সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব আজ সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। 

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন রকমের সুস্বাদু পিঠা পরিবেশন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পুলি, পাটিসাপটা, তেলের পিঠা, দুধ চিতই, ঝাল চিতই সাথে ভর্তা, ভাপা পিঠা, গুড়ের সন্দেশ, মুগ পাকন ও ফুলঝুরি পিঠা ইত্যাদি।

এরপর নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন এলাকা থেকে আগত জামালপুর-শেরপুরবাসীদের সাথে নুতন কমিটির পরিচয় পর্ব, স্মৃতিচারণ, মতবিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সর্বশেষ মধ্যাহ্ন ভোজ এবং সংক্ষিপ্ত আলোচনা সভায় সদস্যরা অংশ নেন। 

 

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম আগামী ২ বছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটিকে মঞ্চে পরিচয় করিয়ে দেন। অ্যাসোসিয়েশনের উপস্থিত সদস্য ও তাদের পরিবার বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করে পিঠা উৎসবকে সাফল্যমণ্ডিত করায় তাদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াজেদুল আলী লুলু ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।