NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বিক্ষোভের মধ্যেই ইসরায়েলে বিতর্কিত আইন পাস


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:১৬ এএম

বিক্ষোভের মধ্যেই ইসরায়েলে বিতর্কিত আইন পাস

সাধারণ মানুষের চরম আপত্তি ও কয়েক সপ্তাহের বিক্ষোভের পরও ইসরায়েলে বিতর্কিত বিচার বিভাগ সংস্কার আইন পাস করানো হয়েছে। এরমাধ্যমে মূলত সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়েছে সরকার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হার্টের অপারেশন শেষে সোমবার (২৪ জুলাই) হাসপাতাল থেকে সংসদে যান। সেখানে এ আইনটি নিয়ে বিরোধী দলের সঙ্গে শেষ মুহূর্তে আলোচনায় বসেন তিনি। কিন্তু এতে কোনো সমাধান না পাওয়ায় বিচার বিভাগ সংস্কার আইন নিয়ে তিনি ভোটাভুটির আয়োজন করেন। আইনটি ৬৪-০ ভোটে পাস হয়। তবে এতে বিরোধী দলগুলো ভোট দেয়নি। তারা এই ভোট বয়কট করে।

আইনটি পাসের কারণে— সুপ্রিম কোর্ট আর সরকারের নেওয়া কোনো সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। আগে সরকার কোনো বিতর্কিত সিদ্ধান্ত নিলে সেটি পরিবর্তন বা বাতিল করে দিতেন আদালত।

এছাড়া এ আইনে রয়েছে— এখন থেকে আদালতের বিচারক নিয়োগে সরকার ভূমিকা রাখবে।

এরমাধ্যমে মূলত সুপ্রিম কোর্টের ক্ষমতা অনেকটাই খর্ব করা হয়েছে। এখন সর্বোচ্চ আদালতের ওপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। আর এ কারণে সাধারণ ইসরায়েলিরা এর বিরোধীতা করেছিলেন। আইনটি প্রস্তাব করার পরই তারা রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকেন তারা। কিন্তু শেষ পর্যন্ত তাদের এ আন্দোলন বৃথা গেছে।  

সরকার দাবি করছে, ক্ষমতার স্থিতিশীলতা আনতে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানো হয়েছে। কারণ গত এক দশকে সরকারের অনেক সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছে, এটি আদালতের ক্ষমতা খর্ব করবে না— উল্টো সাধারণ মানুষের রায়কে রক্ষা করবে।

তবে বিতর্কিত বিলটি পাস করানোয় বেশ ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলিরা। পাইলটসহ রিজার্ভ বাহিনীর অনেকে জানিয়েছেন, তারা সরকারের আহ্বানে আর সামরিক কর্মকান্ডে অংশ নেবেন না।