NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

প্রভাসের শেষ দুই ছবি ফ্লপ, মুক্তি পেছাচ্ছে ‘কল্কি ২৮৯৮ এডি’র


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪০ পিএম

প্রভাসের শেষ দুই ছবি ফ্লপ, মুক্তি পেছাচ্ছে ‘কল্কি ২৮৯৮ এডি’র

গত ২০ জুলাই প্রকাশ্যে এসেছে প্রথম ঝলক। নাগ অশ্বিন পরিচালিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। এতদিন যার নাম ছিল ‘প্রজেক্ট কে’। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা প্রভাস, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা অমিতাভ বচ্চন। ছবিতে খলচরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা কমল হাসনকে। 

২০ জুলাই আমেরিকার সান দিয়েগোয় কমিক কন অনুষ্ঠানে উদ্বোধন হয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির প্রথম ঝলক। ‘কল্কি ২৮৯৮ এডি’ই প্রথম ভারতীয় ছবি যার প্রথম ঝলক মুক্তি পেয়েছে কমিক কনের মঞ্চে। আগামী বছর জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে এখন খবর, পিছিয়ে যেতে পারে মুক্তির সেই তারিখ।

এর আগে একাধিক বার হোঁচট খেয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবি। শুটিং চলাকালীন সেটেই আহত হন অমিতাভ। পাঁজরে চোট লাগায় সুস্থ হতে দীর্ঘ দিন সময় লেগেছে বিগ বি-র। ফলে স্থগিত রাখতে হয়েছে ছবির শুটিং। তখনই শোনা গিয়েছিল, নির্ধারিত সময়ে মুক্তি সম্ভব নয় ছবির। যদিও চলতি বছরেই একটি পোস্টার সামাজিক মাধ্যমে পোস্ট করে দীপিকা জানান, আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে ছবি। এবার খবর, নির্ধারিত সেই তারিখের বদলে আগামী বছর মে মাসে মুক্তি পাবে ‘কল্কি ২৮৯৮ এডি’।

শোনা যাচ্ছে, ২০২৪ সালে ৯ মে মুক্তি পেতে পারে ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রযোজক অশ্বিনী দত্তের জন্য নাকি এই দিন খুব শুভ। এই তারিখে ছবি মুক্তি পেলে ব্যবসায়িক দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে আশা তার। এর আগেও তার প্রযোজিত একাধিক ছবি মুক্তি পেয়েছে ৯ মে। সেই সব ক’টি ছবিই রমরমিয়ে ব্যবসা করেছে বক্স অফিসে।

এদিকে প্রভাসের আগের ছবি ‘আদিপুরুষ’-এর ভরাডুবি হয়েছে বক্স অফিসে। তার আগের ছবি ‘রাধে শ্যাম’ও ফ্লপ। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির ক্ষেত্রে তাই কোনো ঝুঁকি নিতে চাইছেন না নির্মাতারা। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি ছবির নির্মাতারা।