NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

অভিনয়ের পাশাপাশি কোন কাজে মন দিয়েছেন হৃতিক?


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০২:২২ এএম

অভিনয়ের পাশাপাশি কোন কাজে মন দিয়েছেন হৃতিক?

জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান বলিউডেই কাটিয়ে ফেলেছেন দু’দশকের বেশি সময়। এবার নতুন কিছু শিখতে চান অভিনেতা। অভিনয়ের পাশাপাশি অন্য কাজেও মন দিয়েছেন তিনি। সম্প্রতি একটি সংস্থার বিজ্ঞাপন ভিডিও পরিচালনা করেছেন হৃতিক।

২০০০ সালে মাত্র ২৬ বছর বয়সে ‘কাহো না প্যার হ্যায়’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম ছবি মুক্তি পাওয়ার পরেই দর্শক ও অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছিলেন হৃতিক। অভিনয় তো আছেই, পাশাপাশি সুঠাম চেহারা ও নাচে অনবদ্য দক্ষতা তাকে সব বয়সের দর্শকের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল। এখনও সেই জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

নিজের জনপ্রিয়তার জোরে একাধিক সংস্থার মুখ হৃতিক। একাধিক সংস্থার সঙ্গে বিজ্ঞাপনে অভিনয়ের চুক্তিও রয়েছে তার। সম্প্রতি এমনই একটি সংস্থার হয়ে তাদের বিজ্ঞাপন পরিচালনা করলেন অভিনেতা। 

জানা জায়, ওই সংস্থার সঙ্গে গত ২৫ বছর ধরে যুক্ত রয়েছেন তিনি। যে বিজ্ঞাপন তিনি পরিচালনা করেছেন, সেই বিজ্ঞাপনের মাধ্যমেই হৃতিকের সঙ্গে ২৫ বছরের পথচলা উদযাপন করতে চলেছে এই সংস্থা। 

অন্য দিকে, আগামী বছর মুক্তি পেতে চলেছে হৃতিকের পরবর্তী ছবি ‘ফাইটার’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন হৃতিক। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির প্রথম ঝলকও। সামাজিক মাধ্যমে সেই লুক শেয়ার করেছিলেন অভিনেতা। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।