NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপকে পেল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৬ এএম

বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপকে পেল বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর জন্য এশিয়ান অঞ্চলের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ। এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদরদপ্তর মালয়েশিয়ার কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ ও এশিয়া কাপ যৌথ বাছাইয়ের ড্রতে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে মালদ্বীপ।

র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় মালদ্বীপ ১২ অক্টোবর হোম ম্যাচ খেলবে। বাংলাদেশ ১৭ অক্টোবর ফিরতি পর্বের ম্যাচ হোমে খেলবে। দুই ম্যাচের ফলাফলের ভিত্তিতে জয়ী দল বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশীপে মালদ্বীপকে হারিয়েছে। সাম্প্রতিক সময়ে মালদ্বীপের ফুটবলের ধারা নিচের দিকে তাই বাংলাদেশের বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে খেলার সম্ভাবনা বাড়ল।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের জন্য এশিয়ার ৪৬ টি দল এন্ট্রি দিয়েছে। ২০ জুলাই ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে এশিয়ার শীর্ষ ২৬ দল বিশ্বকাপ ও এশিয়া কাপের রাউন্ড ২ বাছাই থেকে খেলবে। এশিয়ার র‌্যাংকিংয়ে ২৭ থেকে ৪৬ এ অবস্থান করা দলগুলোকে রাউন্ড ১ খেলতে হবে।

নিচের বিশ দলকে দুই পটে বিভক্ত করেছে এএফসি। বাংলাদেশের র‌্যাংকিং ৪১ নম্বর হওয়ায় দ্বিতীয় পটে ছিল। ড্রয়ের দুই নম্বর পেয়ারিংয়ে বাংলাদেশ প্রতিপক্ষ পেয়ে যায়। দুই নম্বর পেয়ারিংয়ে প্রথম পট থেকে মালদ্বীপের নাম উঠে। এরপর দ্বিতীয় পটে বাংলাদেশের নাম উঠে।