NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
Logo
logo

ভারত-পাক সম্পর্ক নিয়ে যা বললেন সানি দেওল


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১১:০৯ এএম

ভারত-পাক সম্পর্ক নিয়ে যা বললেন সানি দেওল

ভারতের তারা সিং ও পাকিস্তানের শাকিনার প্রেম কাহিনি উঠে এসেছিল ২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর’ সিনেমায়। এর প্রায় ২২ বছর পরে মুক্তি পেতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার টিজার। 

এই টিজার মুক্তি অনুষ্ঠানে সানি দেওল তারা সিংয়ের বেশেই হাজির হয়েছিলেন। অন্য দিকে শাকিনার সাজে ছিলেন অমিশাও। 

অনুষ্ঠানে ভারত-পাক সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সানি বলেন, দুই তরফেই ভালোবাসা অফুরান। দুই দেশের মধ্যে যে অবিরত রাজনৈতিক খেলা চলে, সেই কারণেই এই ঘৃণার উদ্রেক। এই সিনেমাতেও সেটাই দেখানো হয়েছে। দুই দেশের সাধারণ নাগরিকরাও কোনো রকমের লড়াই বা যুদ্ধ চান না। 

অনেকে সানির এই মন্তব্যকে সংবেদনশীল বলে আখ্যা দিলেও, অনেকেই তার সমালোচনাও করেছেন।