NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

দেশে ফিরেছেন ১ লাখ সাড়ে ১০ হাজার হাজি


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৩ এএম

দেশে ফিরেছেন ১ লাখ সাড়ে ১০ হাজার হাজি

ঢাকা: পবিত্র হজ পালন শেষে ২৯৯ ফ্লাইটে সৌদি থেকে দেশে ফিরেছেন ১ লাখ ১০ হাজার ৫৯৫ জন হাজি। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হজ বুলেটিনে জানানো হয়, রবিবার রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ২৯৯টি ফিরতি ফ্লাইটে এক লাখ ১০ হাজার ৫৯৫ হাজি দেশে ফিরেছেন।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১৪৬টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪৫টি।

 

এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৯২ ও নারী ২৭ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ১০, জেদ্দায় ২, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন।

সর্বশেষ গতকাল রবিবার মারা গেছেন একজন। তার নাম রেহেনা বেগম। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।

 

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় ২ জুলাই। অর্থাৎ বুধবার শেষ হচ্ছে হজ ফ্লাইট।