NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি


খবর   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪১ পিএম

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করতে বিএনপিকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে জনসমাবেশ করতে দলটিকে বেশ কিছু শর্তও দিয়েছে ডিএমপি।

আজ সোমবার (২১ জুলাই) ডিএমপি সদর দপ্তরের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শর্তসাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

বিপ্লব কুমার সরকার আরো বলেন, সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতা, গাড়ি ভাঙচুর কিংবা গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। সমাবেশ কেন্দ্র করে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হলে পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।

এছাড়াও বিএনপির সমাবেশে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির বক্তব্য প্রচার করা যাবে না বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।