NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

তারেক-জোবাইদার রায় আইনের শাসনেরই প্রতিফলন : আইনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৫২ এএম

তারেক-জোবাইদার রায় আইনের শাসনেরই প্রতিফলন : আইনমন্ত্রী

ঢাকা: তারেক-জোবাইদার রায়ে আইনের শাসনের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ডের রায়ে বাংলাদেশে যে আইনের শাসন আছে তার প্রতিফলন ঘটেছে।

আজ বুধবার (০২ আগস্ট) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, দেশে আইনের শাসন আছে এবং আইনের শাসনে এই মামলার বিচারের দায়িত্ব আদালতের ছিল। সেই দায়িত্ব আদালত সম্পন্ন করেছেন।’

 

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড ছাড়াও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ মো. আছাদুজ্জামান এই রায় ঘোষণা করেন।

বুধবার বিকেল ৩টা ২০ থেকে ৪টা ৫ মিনিট পর্যন্ত রায় পড়া হয়। পরে রায় ঘোষণাকালে বিচারক তারেক রহমানকে ৯ বছর কারাদণ্ডে দণ্ডিত করা ছাড়াও তিন কোটি টাকা জরিমানা করেন।

সেই সঙ্গে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।