NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

কেবিনে ধোঁয়া, ৫ হাজার ফুট উচ্চতা থেকে জরুরি অবতরণ


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৬:৩৪ এএম

>
কেবিনে ধোঁয়া, ৫ হাজার ফুট উচ্চতা থেকে জরুরি অবতরণ

আকাশের ৫ হাজার ফুট উঁচুতে উড়তে থাকা অবস্থায় হঠাৎ কেবিনে ধোঁয়া দেখা যাওয়ায় তড়িঘড়ি করে ফের বিমানবন্দরে ফিরে এসেছে ভারতীয় বিমানসংস্থা স্পাইসজেটের একটি যাত্রীবাহী বিমান। শনিবার সকালে ঘটেছে এই ঘটনা।

এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, শুক্রবার রাজধানী দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুর শহরের উদ্দেশে রওনা হয়েছিল স্পাইসজেটের উড়োজাহাজটি। বিমানটি যখন ৫ হাজার ফুট উচ্চতায়, তখন এক ক্রু কেবিনের ভেতরে ধোঁয়া লক্ষ্য করেন।

তাৎক্ষণিকভাবে পাইলট ও ফার্স্ট অফিসারকে বিষয়টি অবহিত করার পর তারা বিমানটিকে ঘুরিয়ে ফের দিল্লি বিমানবন্দরে নিয়ে আসেন।

নিজেদের টুইটার অ্যাকাউন্টে বিমানের সেই সময়ের দৃশ্য টুইট করেছে এএনআই। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের পুরো কেবিন ভরে উঠেছে ধোঁয়ায়।

কী কারণে এই ধোঁয়ার সৃষ্টি তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে, তবে বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীরাও সবাই নিরাপদেই অবতরণ করেছেন।

গত ১৫ দিনে এই নিয়ে দ্বিতীয় বারের মতো জরুরি অবতরণে বাধ্য হলো স্পাইসজেট এয়ারলাইন্সের বিমান। এর আগে গত ১৯ জুন ১৮৫ জন যাত্রী নিয়ে আকাশে উড্ডয়নরত অবস্থায় স্পাইসজেটের একটি উড়োজাহাজের বাম দিকের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। এ কারণে বিহারের রাজধানী পাটনার বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছিল বিমানটি।