NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসায় জিসিসির মহাসচিব


খবর   প্রকাশিত:  ২৯ ডিসেম্বর, ২০২৩, ০৬:২২ পিএম

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসায় জিসিসির মহাসচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেনে গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মেদ আল বুদাইয়ি।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে রিয়াদের জিসিসির সদর দপ্তরে হওয়া বৈঠকে এ প্রশংসা করেন তিনি।

মহাসচিব বলেন, বাংলাদেশের সঙ্গে অনেকগুলো খাতে জিসিসির একযোগে কাজ করার সুযোগ রয়েছে। এ বিষয়ে জিসিসি সচিবালয় একটি যৌথ কার্যপত্রের খসড়া তৈরি করছে এবং তা বিবেচনার জন্য শিগগিরই বাংলাদেশের কাছে উপস্থাপন করা হবে। এছাড়া যত দ্রুত সম্ভব মন্ত্রী পর্যায়ে বাংলাদেশের সঙ্গে প্রথম অংশীদারিত্ব সংলাপ আয়োজন করা হবে।

বৈঠকে বলেন, গত বছর জিসিসির সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্বের সংলাপ এবং সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল।

রাষ্ট্রদূত আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে জিসিসির স‌ঙ্গে এ সংলাপের প্রস্তাব দেন।

বৈঠকে রাষ্ট্রদূত জিসিসির সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকের এজেন্ডা প্রণয়নের জন্য সিনিয়র অফিশিয়াল মিটিং করার কথা তুলে ধরেন যা ঢাকায় অথবা রিয়াদে হতে পারে।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি উচ্চ আয়ের উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করে চলছে। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতি বছর বাড়ছে। উপসাগরীয় দেশগুলো থেকে বাংলাদেশে বিনিয়োগ ও বাড়ছে।

রাষ্ট্রদূত বলেন, তবে আগামী দিনে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে আরও কাজ করার সুযোগ রয়েছে। উপসাগরীয় দেশসমূহে বাংলাদেশের বিভিন্ন পণ্যের বিশাল বাজার রয়েছে যা বৃদ্ধি করার জন্য জিসিসির সহযোগিতা কামনা করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত মহাসচিবকে বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও শান্তির পূর্ণ সমর্থন করে। এছাড়া বৈশ্বিক ইস্যুতে একে অপরকে সমর্থন করে এবং মধ্যপ্রাচ্যের প্রতি আমাদের পারস্পরিক শ্রদ্ধা রয়েছে।

সভায় রাষ্ট্রদূত জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মেদ আল বুদাইয়িকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।