NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অনন্যার সম্পর্ক নিয়ে যা বললেন বাবা চাঙ্কি পান্ডে


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:১৫ এএম

অনন্যার সম্পর্ক নিয়ে যা বললেন বাবা চাঙ্কি পান্ডে

আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডেকে ইদানিং অনেক জায়গাতেই এক সাথে দেখা যাচ্ছে। দীর্ঘ দিন ধরেই রয়েছে তাদের সম্পর্কের গুঞ্জন। প্রশ্ন উঠছে, তা হলে কি পরিবারের সম্মতিতেই প্রেম করছেন তারা? এ বার এই নিয়ে মুখ খুললেন অনন্যার বাবা চাঙ্কি পান্ডে।

সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে হাজির হন অভিনেতা চাঙ্কি। তাকে সামনে পেতেই মেয়েকে নিয়ে একগুচ্ছ প্রশ্ন করেন সাংবাদিকেরা। আদিত্য-অনন্যার প্রেম প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অনন্যার কেরিয়ারের প্রথম নায়ক টাইগার শ্রফ। ‘পতি পত্নী অউর ওহ’-তে ছিল কার্তিক আরিয়ান। অনন্যাকে সব নায়কের সঙ্গেই ভালো মানায়। ও সত্যিই ভাগ্যবান। 

মেয়ের সম্পর্কের ব্যপারে কি সবটা জানেন তিনি? চাঙ্কি বলেন, শোবিজে থাকলে এগুলো তো হবেই। এগুলোকে আটকানো যায় না। এটা এক প্রকারের ক্ষতি, যা মেনে নিতে হয়। অভিনেতার দুই মেয়ে। তাদের প্রেমিকদের কখনও নাকোচ করেছেন? এই প্রশ্নের জবাবে চাঙ্কি বলেন, আমি কে প্রত্যাখ্যান করার? তবে এমন কাউকে খুঁজতে হবে যে আমার থেকে ভালো হবে। 

‘দ্য নাইট ম্যানেজার’ তারকা আদিত্যের সঙ্গেই যে অনন্যা চুটিয়ে প্রেম করছেন, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। বিদেশে ধরা পড়েছে তাদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচকানাচে একে অপরের মধ্যে হারিয়ে গেছেন আদিত্য এবং অনন্যা।