NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তুলতে চাইলে যা করতে হবে


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৩, ১০:১০ এএম

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তুলতে চাইলে যা করতে হবে

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। গতকাল রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কালো একটি ব্যাগে মুড়িয়ে আনা হয় ট্রফিটি। সেখান থেকে নিয়ে যাওয়া হয় পাঁচ তারকা একটি হোটেলে।

ট্রফির সঙ্গে এসেছেন আইসিসির দুই প্রতিনিধি। জানা গেছে, আজ দুপুর ৩ টায় স্বপ্নের পদ্মা সেতুতে ছবি তোলার জন্য নেওয়া হবে ট্রফিটি।

কখন কোথায় দেখতে পারবেন?

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পর্যায়ক্রমে তিন দিন (৭-৯ আগস্ট) দেশের বিভিন্ন স্থানে প্রদর্শনের জন্য রাখা হবে বিশ্বকাপ ট্রফিটি। আজ পদ্মাসেতুর সফর শেষে ট্রফিটি রাখা হবে হোটেলে।

আগামীকাল (৮ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নেওয়া হবে। সেখানে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।

এরপর শেষের দিন তথা বুধবার (৯ আগস্ট) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না। অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ করে দিতেই বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিবি।