NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বৈরুতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৪:৩৭ এএম

বৈরুতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

যথাযথ মর্যাদার মধ্য দিয়ে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপি হয়েছে। দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে কর্মসূচির সূচনা করেন। 

সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। লেবানন প্রবাসী বাংলাদেশিরা ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে এ আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। এসময় শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনের উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

চার্জ দ্যা অ্যাফেয়ার্স তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনের উপর আলোকপাত করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বেড়ে উঠা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গণের উজ্জ্বল নক্ষত্র। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টের সকল শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।