NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

নাইজারের অবরুদ্ধ প্রেসিডেন্টের দেখা পেলেন না মার্কিন দূত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪২ এএম

নাইজারের অবরুদ্ধ প্রেসিডেন্টের দেখা পেলেন না মার্কিন দূত

পূর্ব আফ্রিকার দেশ নাইজারের সামরিক জান্তার সঙ্গে দেখা করতে দেশটিতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত উপপররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড। জান্তা প্রতিনিধির সঙ্গে প্রায় ২ ঘণ্টা বৈঠক করেছেন তিনি।

তবে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাকে। এছাড়া জান্তা প্রধান আব্দরহমান চিয়ানিও তার সঙ্গে দেখা করেননি। মোহাম্মদ বাজোমকে মূলত অবরুদ্ধ করে রেখেছে তারা। অভ্যুত্থানের পর পর বাজোমকে বাইরের দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ দিলেও, ধারণা করা হচ্ছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া সোমবার (৭ ‍জুলাই) জানিয়েছেন, কূটনৈতিক উপায়ে বাজোমকে ক্ষমতায় ফিরিয়ে আনতেই তিনি নাইজার সফরে গিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, জান্তার সঙ্গে ‘ভালো কিন্তু কঠিন’ আলোচনা হয়েছে তার।

 

এদিকে গত ২৬ জুলাই রক্তপাতবিহীন অভ্যুত্থান ঘটায় নাইজারের জান্তা। এরপর পূর্ব আফ্রিকার ১৫ দেশের অর্থনীতির জোট ইকোয়াস জান্তাকে ক্ষমতা ছাড়তে ৬ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল— ক্ষমতা না ছাড়লে সামরিক অভিযান  চালানোর হুমকিও দেয় তারা। তবে এসব হুমকির মুখে পিছপা হয়নি সেনাবাহিনীর কর্মকর্তারা। এরবদলে সোমবার তারা দেশটির আকাশপথ বন্ধ করে দেন। 

বর্তমানে ইকোয়াসের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে নাইজেরিয়া। দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবো নাইজারে সামরিক হামলা চালাতে গত শুক্রবার সিনেটের অনুমতি চেয়েছিলেন।

তবে নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের সামরিক অভিযান পরিকল্পনার তীব্র বিরোধীতা করেছেন নাইজারের সীমান্তবর্তী অঞ্চলগুলোর সিনেটররা। কারণ যদি নাইজারে সামরিক অভিযান চালানো হয় এর বিরূপ প্রভাব নাইজেরিয়ার ওপরেও পড়বে।