NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি
Logo
logo

ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তনে খুশি জাতিসংঘের প্রতিনিধি


খবর   প্রকাশিত:  ০৮ অক্টোবর, ২০২৪, ০৪:০৩ এএম

ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তনে খুশি জাতিসংঘের প্রতিনিধি

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করায় সন্তুষ্টির কথা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। 

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে যে পরিবর্তন আনা হয়েছে বলে শুনিছি, তা সত্য হলে আমি খুশি।’

মঙ্গলবার (৮ আগস্ট) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দপ্তরে মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে। আইনটিকে ভালোভাবে যাচাই করার মতো কারিগরি জ্ঞানসম্পর্কিত ব্যক্তি না আমি। কিন্তু এই পরিবর্তনেই আমি খুব খুশি। আইনে কী পরিবর্তন করা হয়েছে, তা আমাদের ভালো করে দেখতে হবে। তবে ঘটনা হচ্ছে, ডিজিটাল নিরাপত্তা আইন এখন আর নেই, সেখানে নতুন আইন প্রতিস্থাপন করা হয়েছে।’

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে মানবাধিকার ইস্যু নিয়েও তার কথা হয়েছে বলে জানান তিনি। 

ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তন নিয়ে গোয়েন লুইস বলেন, ‘আমি টেকিনক্যাল পার্সন না, সাইবার নিরাপত্তা আইনটি দেখিনি। তবে তারা যা করেছে, তা সত্যি হলে প্রশংসনীয়।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘যে নতুন আইনটা হয়েছে সেটা তিনি (গোয়েন লুইস) এখনও সম্পূর্ণভাবে দেখননি। সেটা তিনি দেখননি বলেই সম্পূর্ণভাবে মন্তব্য করতে পারছেন না। আইনে যে পরিবর্তন এসেছে সেটা উনি শুনেছেন। যেটা শুনেছেন সে পরিবর্তন যদি হয়ে থাকে তাহলে সেটা ভালো ও খুশি হয়েছেন বলে জানিয়েছেন।’