NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

খালেদা জিয়ার অসুখে নতুন উপসর্গ, থাকতে হবে হাসপাতালে


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:১২ এএম

খালেদা জিয়ার অসুখে নতুন উপসর্গ, থাকতে হবে হাসপাতালে

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুখে নতুন উপসর্গ দেখা দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং নতুন কিছু উপসর্গ দেখা দেওয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য ওনাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।’

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার তাগিদ দিয়ে তিনি আরো বলেন, ‘বিদেশে তার চিকিৎসা করাতে হবে।

রোগের উপসর্গ বাড়ছে। এসব রোগের পর্যাপ্ত চিকিৎসা দেশে নেই।’  
এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয় সেখানে।
দুই মাসের ব্যবধানে আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন।