NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

শাহজালালে পাখির ধাক্কায় ২ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ১১:৫৫ এএম

শাহজালালে পাখির ধাক্কায় ২ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত

ঢাকা: ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় দুটি এয়ারলাইন্সের উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় দুটি এয়ারলাইন্সের উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, হযরত শাহজালাল বিমানবন্দরের পাশের লেক লিজ দিয়ে করা হয় মাছ চাষ। আছে পরিত্যক্ত ডোবা-নালা, আবর্জনা; আছে রানওয়ের সবুজ ঘাস, যা আকৃষ্ট করে পাখিদের।

প্রতিদিনই মাছ আর কীটপতঙ্গ খেতে এখানে হাজির হয় ঝাঁকে ঝাঁকে পাখি। রানওয়েতেও চলে আসে তারা। সংশি্লষ্টরা জানান, পাখি তাড়ানোর কমিটি করেও সমস্যার সমাধান মেলেনি।

 

প্রথম ঘটনাটি ঘটে ঢাকা-ব্যাংকক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের-বিজি ৩৮৮ ফ্লাইটের সঙ্গে।

বিমানের একজন সিনিয়র পাইলট জানান, উড্ডয়নের সময় রানওয়েতে উচ্চ গতিতে থাকা উড়োজাহাজের সঙ্গে পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। উড্ডয়ন বাতিল হওয়ায় পরে যাত্রীদের ট্যাক্সিওয়েতে নামতে হয়।

 

বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এই যাত্রীদের পরে বিমানের অন্য একটি উড়োজাহাজে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়।

ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটি এখন বিমানের প্রকেৌশলী দলের তত্ত্বাবধায়নে আছে।

 

দ্বিতীয় ঘটনায়, ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট উড্ডয়নের সময় পাখির ধাক্কা লাগে। এতে উড়োজাহাজের বাম পাশের ইঞ্জিনের তিনটি বে্লড ক্ষতিগ্রস্ত হয় এবং দুটি চাকা গলে যায়।

এর আগে গত বছরের ডিসেম্বরে শাহজালালে অবতরণের সময় ইঞ্জিনে পাখির আঘাতে বিমানের একটি ড্রিমলাইনার ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দরের কর্মকর্তারা জানান, ঢাকা বিমানবন্দরে পাখির সঙ্গে সংঘর্ষ একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এ কারণে বিমান সংস্থাগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

 

জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, শনিবার কম সময়ের ব্যবধানে দুটি বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ফ্লাইট দুবাইয়ের ফ্লাইটে পাখির ধাক্কার ঘটনা ঘটেছে। আমাদের বিমানবন্দরে দুই পাশে দুই শিফটে বার্ড শুটার প্রতিদিন কাজ করছে। এ ছাড়া প্যাসিভ ডিভাইসও আছে। এরপরও বৃষ্টির পর পাখির আগমণ বাড়ায় ঘটনা ঘটেছে। গত কয়েক মাসে আমাদের বিভিন্ন পদক্ষেপের কারণে কমেছে। এর মধ্যেও মাঝে মাঝে ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনা বিমানবন্দরে ঘটছে না। বিমান উড্ডয়নের পর কিছুদুর গিয়েও এই ঘটনা ঘটছে।