NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসি ইসলামিক সেন্টারে দোয়া-মাহফিল


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২৩ এএম

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসি ইসলামিক সেন্টারে দোয়া-মাহফিল

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস ১১ আগস্ট শুক্রবার জুমআর নামাজের পর স্থানীয় ইসলামিক সেন্টারে এক বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। 

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকসহ বিপুলসংখ্যক মুসল্লি এতে অংশগ্রহণ করেন।

মোনাজাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। পরে দূতাবাসের পক্ষ থেকে মুসল্লিদের মাঝে তবারক পরিবেশন করা হয়। 

 

উল্লেখ্য, ১৫ আগস্ট জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে প্রবাস-প্রজন্মের শিশু-কিশোরের জন্য বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে দূতাবাসের মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন জানিয়েছেন। বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানের দিন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।