NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

জেরুজালেমে সৌদিকে কনস্যুলেট খুলতে দেবে না ইসরায়েল


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ১২:২৫ পিএম

জেরুজালেমে সৌদিকে কনস্যুলেট খুলতে দেবে না ইসরায়েল

নিপীড়িত ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক জোড়ালো করার অংশ হিসেবে শনিবার (১২ আগস্ট) দেশটিতে প্রথমবারের মতো রাষ্ট্রদূত নিয়োগ করেছে সৌদি আরব। তবে ইহুদিবাদী ইসরায়েল ঘোষণা দিয়েছে, দখলকৃত জেরুজালেমে সৌদিকে কোনো কনুস্যলেট খুলতে দেবে না তারা।

ফিলিস্তিনে এমন সময় সৌদি রাষ্ট্রদূত নিয়োগ করল— যখন যুক্তরাষ্ট্র সৌদির সঙ্গে ইসরায়েলের কূটনেতিক সম্পর্ক স্থাপনে তৎপরতা চালাচ্ছে।

জর্ডানে নিযুক্ত সৌদি দূত নায়েফ আল-সুদাইরিকেই ফিলিস্তিনের দূত বানিয়েছে রিয়াদ। ইসরায়েলকে পাশ কাটিয়ে ইতোমধ্যে জর্ডানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিজের পরিচয়পত্র পেশ করেছেন নায়েফ আল-সুদাইরি। তিনি ফিলিস্তিনি অনাবাসিক দূত হিসেবে কাজ করবেন।

ফিলিস্তিনে নবনিযুক্ত এ দূত সৌদির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের চাচাত ভাই। ফিলিস্তিনে তার পদবী হবে ‘অনাবাসিক জেরুজালেম কাউন্সিল জেনারেল।’

আর তার পদবীতে জেরুজালেম থাকার অর্থ হলো এই শহরটিকে ইসরায়েল নয় ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে সৌদি আরব।

 

তবে জেরুজালেমে সৌদিকে কোনো কনস্যুলেট খুলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। রোববার ইসরায়েলি রেডিও ১০৩এফএম এর এক অনুষ্ঠানে তিনি সরাসরি বলেছেন, সৌদির নতুন দূতকে তারা ‘কোনো কনস্যুলেট খুলতে দেবেন না।’

এদিকে ফিলিস্তিনে দূত নিয়োগের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে পরিকল্পনা চলছিল সেটি বড় ধাক্কা খেয়েছে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই চাইছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ দেশটির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করবে। এতে সহযোগিতা করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।