NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

রূপা ঘোষের নতুন অ্যালবাম ‘কবি প্রণাম' প্রকাশিত


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০২:০১ এএম

রূপা ঘোষের নতুন অ্যালবাম ‘কবি প্রণাম' প্রকাশিত

যুক্তরাষ্ট্রের হিউস্টনে বসবাসরত শিল্পী রূপা ঘোষের রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম 'কবি প্রণাম' প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুরাঙ্গন মিউজিক স্কুলের পরিচালনায় স্থানীয় মহারাজা ব্যাঙ্কোয়েট হলে এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। 

এই সংগীত সন্ধ্যায় উপস্থিত ছিলেন দুই বাংলার প্রবাসী বাঙালিরা।

অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন শিল্পীর স্বামী ড. প্রদীপ ঘোষ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল অ্যালবামের আনুষ্ঠানিক উন্মোচন।

 

অ্যালবামটির উদ্বোধন করেন বিশিষ্ট তবলা বাদক রাজা বাঙ্গা এবং বেহালা বাদক বিপ্লব সমাদ্দার। সুরাঙ্গন মিউজিক-এর ব্যবস্থাপনায় কবিগুরুর বিভিন্ন পর্যায়ের দশটি গান নিয়ে এই অ্যালবামটি তৈরি করা হয়।