NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ১০:২৮ এএম

বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

ঢাকা: বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশানে শহীদ তাজউদ্দীন আহমদ স্মৃতি পার্কে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান তিনি। এ সময় বঙ্গবন্ধুর আরেক খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠাতে কানাডার আদালতের প্রতিও অনুরোধ জানান।

২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার ঘটনার ১৮তম বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ এই কর্মসূচির আয়োজন করে।

সেখানে তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপির জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম হতে দেবে না সরকার। বিদেশি দূতাবাসগুলোতেও বিএনপির সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে অবহিত করা হচ্ছে। বিএনপি-জামায়াত সরকারে থাকাকালীন অপারেশন ক্লিনহার্টের নামে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তা ফিরিয়ে দিতে সংসদে কথা বলার আহ্বানও জানান তিনি। 

 

যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্রশ্ন তুলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকার ও গণতন্ত্র প্রশ্নে সোচ্চার হলেও ‘অপারেশন সার্চলাইট’ ও ১৯৭৫-এর হত্যাযজ্ঞ নিয়ে কেন সোচ্চার না? জঙ্গিবাদের উত্থান হয়েছে ২০০১-০৫ সালে।

গত ১৫ বছর ধরে সেই জঙ্গিবাদ সমূলে উৎপাটন করে যাচ্ছে সরকার। জঙ্গিবাদ নির্মূলে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।